ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জামাইয়ের লাশ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন

ফুলবাড়িয়া থানা। ছবি : সংগৃহীত
ফুলবাড়িয়া থানা। ছবি : সংগৃহীত

হাসপাতালে জামাইয়ের লাশ রেখেই পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় শ্বশুড়বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মৃত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন আ. মান্নানকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ৮ বছর আগে উপজেলার পলাশতলী নিচপাড়া গ্রামের আ. মান্নান একই উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের বারেকের মেয়ে আসমা খাতুনকে বিয়ে করেন। তাদের ঘরে এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। দুই মাস আগে আসমা তার স্বামীকে তালাক দিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতে চলে যান।

সোমবার (২১ জুলাই) রাতে নিজের সন্তানদের দেখার জন্য শ্বশুরবাড়িতে যান আ. মান্নান। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি তার মাকে ফোন করে জানান, শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেছে। পরে মঙ্গলবার দুপুরে মৃত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন আ. মান্নানকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে, লাশ হাসপাতালে ফেলে রেখেই শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন।

নিহতের চাচাতো ভাই সেলিম জানান, মঙ্গলবার দুপুরে আ. মান্নান তার মাকে ফোন করে জানান- তাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে। বিকেলে খবর আসে তিনি মারা গেছেন। আমাদের ধারণা আ. মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমার চাচাতো ভাইয়ের হত্যার বিচার চাই।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান কালবেলাকে জানান, মৃত্যুর ঘটনাটিতে রহস্য দেখা দেওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X