রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিরল প্রজাতির বৃহৎ কচ্ছপ উদ্ধার

উদ্ধার হওয়া বৃহৎ আকারের কচ্ছপ। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া বৃহৎ আকারের কচ্ছপ। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিরল প্রজাতির একটি বৃহৎ কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কচ্ছপ ক্রয়-বিক্রয়ের অভিযোগে নিমাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে এ কচ্ছপ উদ্ধার করা হয়।

আটক নিমাই চন্দ্র ওই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে।

জানা যায়, অভিযানে নিমাই চন্দ্রের কাছে থাকা ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাফিউল মাজলুবিন রহমান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।

এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X