মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

এবার জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা

ইসরায়েলি দূতাবাসে হামলার পর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়। ছবি : সংগৃহীত
ইসরায়েলি দূতাবাসে হামলার পর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়। ছবি : সংগৃহীত

জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভোরে জর্ডানের রাবিয়াহ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর জেরুজালেম পোস্ট।

জর্ডানের পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেট্রা নিউজ এজেন্সি জানায়, হামলাকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে, পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং পাল্টা আক্রমণে ওই ব্যক্তি নিহত হন।

এ সময়, পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ইসরায়েলি দূতাবাসের চারপাশে পুলিশি প্রহরা আরও শক্তিশালী করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রাবিয়াহ মহল্লায় পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছায়। পুলিশ এলাকাবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দেয়।

ইসরায়েলি দূতাবাসে এটি নতুন কোনো ঘটনা নয়; ইসরায়েলি দূতাবাসের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা বাড়ছে, বিশেষত গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতির পর।

এসব হামলার পেছনে সাধারণত ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা রয়েছে। বিশেষত, ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভের কারণে প্রায়ই এসব হামলার উদ্ভব হয়।

এ ছাড়াও ইসরায়েলি দূতাবাসের আশপাশে নিয়মিতভাবে মানবাধিকার এবং গণহত্যা বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতা ও ক্ষোভের প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X