মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকা

নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে সুন্দরবনের নিম্নাঞ্চল। ছবি : কালবেলা
নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে সুন্দরবনের নিম্নাঞ্চল। ছবি : কালবেলা

নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের মোংলা উপকূলীয় এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিন থেকে চার ফুট উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকাগুলো।

শনিবার (২৬ জুলাই) দুপুর থেকে জোয়ারের পানিতে তলিয়ে যেতে থাকে সুন্দরবনের নিম্নাঞ্চল। এতে হুমকির মুখে পড়ে বন্যপ্রাণী।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, বৃহস্পতিবার থেকে সুন্দরবনের সবচেয়ে উঁচু এলাকা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে গেছে। এ প্রজনন কেন্দ্রের শেডে থাকা হরিণ, কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুর বাচ্চা কচ্ছপগুলো নিরাপদ রয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের সব থেকে নিচু এলাকায় হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দৃর্যোগের সময় গাছ ও শতাধিক পুকুরের উঁচু পাড় এবং বন বিভাগের অফিস এলাকায় আশ্রয় নিয়ে টিকে থাকে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুন্দরবনের প্রাণীদের রক্ষায় মাটির উঁচু ১২টি টিলা নির্মাণ করা হয়েছে। তাই বণ্যপ্রাণীর ক্ষতি হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১০

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১১

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১২

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৫

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৬

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৭

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৮

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৯

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

২০
X