কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

নিহত সায়মার পরিবারের সুখে-দুঃখে থাকবে বিএনপি : আব্দুল আউয়াল মিন্টু

নিহত সায়মার বাবার সঙ্গে দেখা করতে গাজীপুরে যান আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
নিহত সায়মার বাবার সঙ্গে দেখা করতে গাজীপুরে যান আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শোকাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সায়মার বাবার সঙ্গে দেখা করতে এখানে এসেছি। তিনি এ দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, আমরা নিহতদের মাগফিরাত কামনা করি এবং যারা আহত তাদের আশু রোগমুক্তি কামনা করি। বিএনপি পরিবার নিহত সায়মার পরিবারের সঙ্গে সুখে-দুঃখে থাকবে। তাদের যেকোনো প্রয়োজনে নেতাকর্মীদের তাদের পাশে থাকবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির ছাত্রী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরের বিপ্রবর্থা গ্রামে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুল আউয়াল মিন্টু সায়মা আক্তারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় নিহত সায়মার বাবা শাহ আলম ও তার স্বজন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X