চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার শঙ্কা। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার শঙ্কা। ছবি : কালবেলা

সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কেটে গেলেও থেমে নেই চট্টগ্রামের বৃষ্টি। রোববার (২৭ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ১০৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এতে করে নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে আরও দুই-তিন দিন।

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া কালবেলাকে বলেন, রোববার চারটা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১০৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও ভারি থেকে অতিভারি আবার কোথাও থেমে থেমে বৃষ্টি হবে। এ কারণে নগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া পাহাড় ধসেরও সম্ভাবনা আছে।

এদিকে শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ছিল সীমিত। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চোখে পড়েছে হাতে গোনা, আর যেগুলো চলেছে, সেগুলোর চালকরা দাবি করছেন অতিরিক্ত ভাড়া। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসমুখী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

সরকারি চাকরিজীবী আব্দুল্লাহ আল ইমরান বলেন, টানা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আধা ঘণ্টা দাঁড়িয়ে কোনোমতে একটা বাস পেয়েছি।

বেসরকারি চাকরিজীবী আসহাব উদ্দীন বলেন, দশটায় আগ্রাবাদ এলাকায় একটা ট্রেনিং ছিল। বহদ্দারহাট থেকে গন্তব্যে পৌঁছাতে দেড় ঘণ্টার মতো লেগেছে। অথচ অন্য সময়ে আধা ঘণ্টায় পৌঁছানো যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X