কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি

সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪২৬ জন শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে ভিসি, রেজিস্ট্রার নিয়োগ কর্তা হিসেবে বাকি ১৫ জন অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য আসামি হয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে তৎকালীন ভিসি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ৪২৬ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেন। ৭টি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর ভিসির ছেলেমেয়েসহ ৭৩ শিক্ষক-কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। দুদক বিষয়টি তদন্তে নামে। এরমধ্যে একটি বিজ্ঞপ্তিতে মোট ১৫ জন কর্মকর্তার নিয়োগ অবৈধ বলে প্রাথমিক প্রমাণ পাওয়া তাদের তাদের নিয়োগ কর্তা হিসেবে ভিসি-কোষাধ্যক্ষকে আসামি করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুমিত্রা সেন এ মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি, প্রতারণা এবং অসৎ উদ্দেশ্যে বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের অবৈধভাবে উত্তীর্ণ করিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনায় দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, প্রধান দুই অভিযুক্ত সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে এমন আবেদনপত্র সঠিক বলে গ্রহণ করেছেন যা বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করেছিল। এর মাধ্যমে ১৫ জনকে অবৈধভাবে উত্তীর্ণ করিয়ে নিয়োগ দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা যোগ্যতা না থাকা সত্ত্বেও ভিসির সহায়তায় আবেদন করেন এবং জালিয়াতির মাধ্যমে নিয়োগ লাভ করেন। নিয়োগ পরীক্ষার এমসিকিউ অংশে একাধিক অপশনে দাগ দেওয়া সত্ত্বেও তাদের উত্তর সঠিক বলে বিবেচনা করা হয় এবং যোগ্য প্রার্থীদের বদলে তাদের নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X