মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি নিয়ে ফেরেননি বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ২৫ নভেম্বর থেকে। দীর্ঘ ৩৪ বছর এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি নিয়ে কর্মস্থলে ফেরেননি ৩৪ শিক্ষক।

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদানের দুই বছর পর বিদেশে উচ্চশিক্ষার ছুটির জন্য আবেদন করতে পারবেন। তখন একজন শিক্ষককে এক বছর করে ছুটি দেওয়া হয়। একজন শিক্ষক বিদেশে মাস্টার্স/এমফিল করার জন্য স্ববেতনে সর্বোচ্চ তিনবার ছুটি নিতে পারবেন (তিন বছরের ছুটি)।

অন্যদিকে, পিএইচডি করার জন্য একজন শিক্ষক এক বছর করে পাঁচ বছর স্ববেতনে ছুটি নিতে পারবেন। এরপর কোনো শিক্ষক চাইলে আরও দুবার দুই বছরের জন্য ছুটি নিতে পারবেন, তবে ওই দুই বছরে তিনি কোনো বেতন পাবেন না। সাত বছর শেষ হলে তাকে কর্মস্থলে ফিরে আসতে হবে। অন্যথায় তার চাকরি চলে যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত শিক্ষা ছুটি নিয়ে ৩৪ শিক্ষক কর্মস্থলে ফেরেননি। তাদের মধ্যে অনেকে সাত বছরের ছুটি শেষ করেছেন, অনেকে শিক্ষা ছুটি শেষ হওয়ার আগেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তাদের মধ্যে পিএইচডি, এমএসসি (মাস্টার্স) এবং পোস্ট ডক্টরেট করতে ছুটি নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহযোগী অধ্যাপক বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকা প্রয়োজন। কিন্তু আমাদের এখানে সেটা নেই। শিক্ষক সংকটের মধ্য দিয়েও যারা ছুটি নিয়ে আর কর্মস্থলে ফিরছেন না সেটা আমাদের জন্য যেমন কষ্টের, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্যও।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান বলেন, যারা শিক্ষা ছুটি নিয়ে চলে যান, তারা ফেরত না এলে আমাদের কিছু করার থাকে না। শিক্ষকদের নির্ধারিত ছুটি শেষ হলে আমরা তাদের ফিরে আসার জন্য চিঠি দিয়ে থাকি। অনেকে ফিরে আসেন, অনেকে ফিরে আসেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X