গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে চুরি, কারারক্ষী গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলা কারাগার। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ জেলা কারাগার। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী নামে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ চুরির মামলা করেন।

শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেপ্তারের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, ৮টি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। রোববার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তারা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করে। শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, শনিবার রাতে কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে। জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X