সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস কেন প্রয়োজন, জানালেন উপদেষ্টা

সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

দেশে অতীতে সরকারপ্রসূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। এসব মানবাধিকার লঙ্ঘন রোধে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকা জরুরি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ফরিদা আখতার বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকারের মান আরও সমুন্নত থাকবে। সামাজিকভাবে মব তৈরির প্রবণতাও নিয়ন্ত্রণ করতে হবে।

ইলিশ প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির পরিমাণ কম হওয়ায় ইলিশের সরবরাহ কিছুটা কমেছে। তবে চাহিদা পূরণ ও বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নজরদারি অব্যাহত আছে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও সরকার আন্তরিক।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X