দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমানবাহিনীর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে আসেন তারা।

বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মো. মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান ও মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া।

উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমানবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহাতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত। সারা দেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পরে আমরা দোয়া করছি।

মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, সারদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়- এই দোয়া করি।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে স্কুলের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাসেবা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বার উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X