শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে মৃত দুই শিশু। ছবি : কালবেলা
পানিতে ডুবে মৃত দুই শিশু। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে বাড়ির পাশে গর্তের জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (কাঁঠালতলা) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। মৃতরা হলেন ওই গ্রামের প্রবাসী শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০২) ও সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)

স্বজনরা জানান, আলিফ মিয়া ও মায়ামনি বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নং ওয়ার্ড এর সদস্য মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X