মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না : মেজর হাফিজ 

ভোলায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মেজর হাফিজ। ছবি : কালবেলা
ভোলায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মেজর হাফিজ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, আওয়ামী লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না। নিজেদের কর্মীদের বুকে আগলিয়ে রাখবেন।

রোববার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, যারা বাংলাদেশকে দেখেনি, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। ছাত্ররা নতুন একটা দল গঠন করেছে- এনসিপি। তারা হলো আমাদের ছেলে নাতিদের বয়সের। এ দলটা আমরা চাই, তারা রাজনীতিতে আসছে রাজনীতি শিখবে ও তাদের দলকে শক্তিশালী করবে এটাই আমরা চাই। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের প্রতি আমাদের শুভকামনা রইল।

তিনি বলেন, যেসব বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছে তাদের দল অবশ্যই মূল্যায়ন করবে। তজুমদ্দিন উপজেলার দুর্গম চর অঞ্চলের মানুষ খুব কষ্টে আছে। তাদের প্রতি যদি কেউ অন্যায় জুলুম করে থাকে তাহলে তাদের প্রতি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আ ক ন কুদ্দুসুর রহমান সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিএনপি, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ গোলাম নবী আলমগীর, আলহাজ রাইসুল আলম, শফিকুর রহমান কিরন, আলহাজ জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X