চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা পেট্রোলিয়ামের নয়া এমডি শাহিরুল হাসান

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নতুন এমডি মো. শাহিরুল হাসান। ছবি : সংগৃহীত
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নতুন এমডি মো. শাহিরুল হাসান। ছবি : সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতানকে সরিয়ে তার জায়গায় (এমডি পদ) মো. শাহিরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপেরেশনের (বিপিসি) অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস) থেকে পদন্নতি দিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

রোববার (২৭ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রশিক্ষণ/সাবসিডিয়ারি প্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা শাখার সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস) মো. শাহিরুল হাসানকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

মো. শাহিরুল হাসান তার নিজ কর্মস্থল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) হতে অবমুক্ত হয়ে রোববার বিকেলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করবেন এবং এমপিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত মো. টিপু সুলতানের কাছ হতে দায়িত্বভার গ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১০

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১২

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৩

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৪

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৫

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৭

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৯

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

২০
X