চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

সীমান্তের কাঁটাতার। ছবি : কালবেলা
সীমান্তের কাঁটাতার। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয়দের মাধ্যমে বিজিবির মাসুদপুর বিওপি টহল দল মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন— সেরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মৃত মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে।

বিজিবির সূত্রে জানা যায়, চৌধুরী স্মরণ এলাকার সীমান্ত পিলার ৪/২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদের পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে মো. শফিকুল ইসলামের পুরো শরীর অ্যাসিডে ঝলসানো ছিল। বৃহস্পতিবার শফিকুল ইসলাম গরু আনার উদ্দেশে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে বাতাসি মোড় সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

নিহত শফিকুলের ভগ্নিপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সমির উদ্দিন বলেন, শফিকুল বৃহস্পতিবার ভারতে গিয়েছিলেন। শনিবার নদীতে মরদেহ দেখতে পেয়ে আমরা শনাক্ত করি। তার শরীর অ্যাসিডে দগ্ধ ছিল। এমন নিষ্ঠুরতা আগে দেখিনি।

স্থানীয়দের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যাকাণ্ডের পদ্ধতিতে পরিবর্তন এনে এখন নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে মরদেহগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে, যেন প্রমাণ মুছে ফেলা যায়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মরদেহ উদ্ধারের পর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নই বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর মাত্র কয়েক দিন আগে, গত সোমবার মনোহরপুর সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সৈয়বুর আলী নামে আরেক ব্যক্তি। তিনি ছিলেন পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাসিন্দা ও একজন বীর মুক্তিযোদ্ধার পুত্র। তার সঙ্গী রুহুল আলী এখনো নিখোঁজ রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X