সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে দগ্ধ ৯

সিলেটে ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে দগ্ধ ৯। ছবি : কালবেলা
সিলেটে ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে দগ্ধ ৯। ছবি : কালবেলা

সিলেট নগরের মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাম্পটির কর্মচারী, পথচারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

এ সময় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পাম্পের কম্প্রেসার রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাসুদ রানা, উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাওসার দস্তগীর ও কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান।

স্থানীয়রা জানান, নানা অনিয়মে চলছে মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশন। পাম্প বন্ধ রাখার জন্য সরকারের নির্ধারিত সময় নির্ধারণ করে দিলেও এই পাম্প তা মানছে না। গোপনে অতিরিক্ত টাকা আদায় করে তারা গাড়িতে নির্ধারিত সময়ে বাইরে গ্যাস সরবরাহ করে। এ সময় তারা পাম্পের সব লাইট বন্ধ করে রাখে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ বলেন, আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কম্প্রেসারের একটি ভাল্ব একটু আলগা ছিল, এতে গ্যাসের প্রেশার বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম কাজ করছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।

এদিকে বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৯ জন। তারা হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আমরা মনে করছি, গ্যাস ভাল্বের কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

তবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X