ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
ড. ইউনূস ইস্যু

ঝিনাইদহ জেলা আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

ড. ইউনূস ইস্যুতে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ ও দেশব্যাপী জামায়াত-বিএনপির নৈরাজ্য এবং গুজব সন্ত্রাসের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানার নিয়ে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জড়ো হয় মিছিল। পরে ওয়াজির আলী স্কুল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সনজু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিচুর রহমান খোকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রাশীদুল আলম রশীদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড: বিকাশ কুমার ঘোষ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক মিনা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টিপু, সাংস্কৃতিক সম্পাদক আতিকুল হাসান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু পশ্চিমা বিশ্ব ও এ দেশের দালালদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ড. ইউনূস এদেশের স্বাধীনতা স্তম্ভে যায় না, শহিদ মিনারে যায় না, জাতির পিতাকে মানেন না। শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পেতে আদালতে মামলা করেছে। সেটা সরকারের কোন বিষয় নয়। কিন্তু পশ্চিমাবিশ্ব বিচার ব্যবস্থা নিয়ে যে নগ্ন হস্তক্ষেপ করছেন তা আমরা মেনে নেব না।

কালবেলা/এনএএস/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১০

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১১

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৩

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৪

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৫

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৬

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৭

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৮

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

২০
X