যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের মতো অপকর্ম আর কাউকে করতে দেওয়া হবে না : অমিত 

যশোরে বিএনপির বিজয় র‍্যালিতে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
যশোরে বিএনপির বিজয় র‍্যালিতে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না। বিগত ১৬ বছর বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে। মনে রাখতে হবে- বাংলাদেশ একক কোনো সংগঠনের দেশ নয়। এদেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে। বিএনপির যত বড় নেতাই হন না কেন- তিনি যদি কোনো অপকর্ম করেন তার জায়গা বিএনপিতে হবে না। ফ্যাসিবাদীবাদীদের যিনি আশ্রয়-প্রশ্রয় দেবেন তার জায়গাও বিএনপিতে হবে না। এমনকি কেউ যদি এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে স্থানীয় যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির বিজয় র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। নেতাদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় তিনি বলেন, দীর্ঘ এত বছর কর্মীরা কী কারণে তাদের জীবন উৎসর্গ করেছে; শত শত মামলার শিকার হয়েছে, গুম হয়েছে; রাজপথে দুর্বার আন্দোলন করেছে, জেল খেটেছে এ বিষয়টি প্রত্যেকের মনে রাখতে হবে। আন্দোলনের এই ফসল যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক নেতাকর্মীদের এখন দায়িত্ব পালন করার সময় এসেছে। সব ভেদাভেদ ভুলে সেই দায়িত্ব পালন করতে হবে।

বিএনপির কেন্দ্রীয়নেতা অমিত বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকে সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন সেই বিষয়গুলো পাড়া-মহল্লা, গ্রামগঞ্জের প্রত্যেক মানুষের কাছে সে বার্তা পৌঁছে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X