বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন আমীর খসরু

চট্টগ্রামে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নির্বাচনে যাতে কোনো বাধা না আসে সে ব্যাপারে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচনের ঘোষণা আসায় দেশবাসী স্বস্তিতে আছে। আমরা গণতন্ত্রের পথে চলেছি। বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি। জনগণের মালিকানা ফিরে দেওয়ার জন্য গত ১৬ বছর আমরা জেল খেটেছি, গুম হয়েছি। নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দেব।’

বুধবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এ সময় আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে রাজনীতি করতে চায়। রাজনীতিতে মতপার্থক্য থাকার পরও বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে। দেশের অন্য রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রের হাইওয়েতে পথ চলতে শুরু করেছি। গণতন্ত্রের এই অগ্রযাত্রা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য সজাগ থাকতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘কিছু কিছু শক্তি গণতন্ত্র ও নির্বাচনের বিপক্ষে সক্রিয় হয়ে উঠেছে। তাদের কোনো জায়গা দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি। এই পথ যারা বাধাগ্রস্ত করবে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তারা রাজনীতি করবে, কিন্তু ভোটে আসবে না। শেখ হাসিনার মতো নিজের মতকে জনগণের মত বলে চালিয়ে দেবে।’

গণতন্ত্রের পথে অগ্রযাত্রার সব কৃতিত্ব নেতাকর্মীদের উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘১৮ বছরের ত্যাগ-তিতিক্ষায় আমাদের আজকের এই সফলতা। আমাদের সফলতার কৃতিত্ব আপনাদের ত্যাগের কারণে। এই ত্যাগের বিনিময়ে আমরা সফলতা পেয়েছি। নির্বাচন পর্যন্ত ত্যাগ স্বীকার করতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। গণতন্ত্রবিরোধী শক্তিকে মোকাবিলা করে ধানের শীষকে আগামীতে বিজয়ী করে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।’

এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ করায় পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি করতে হলে সুশৃঙ্খল থাকতে হবে। বেয়াদবের জায়গা বিএনপিতে হবে না। কোনো ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না।’

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X