হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সুমন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সুমন। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষক সমিতির নামে পাওয়ার স্প্রে মেশিন ও ধান লাগানোর মেশিন দেওয়ার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মেশিন না দিয়ে উল্টো ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে ২নং আমগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সুমনের বিরুদ্ধে।

হরিপুর উপজেলাধীন নন্দগাঁও গনাগাছি দানা ফসল কৃষকদল সমিতির সাধারণ সম্পাদক নীল পদ্ম বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আমাদের সমিতি পরিচালনা করে আসছি। ২নং আমগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার সাখাওয়াত হোসেন সুমন একটি ধান লাগানো মেশিন বরাদ্দ দেওয়ার কথা দেন।

তিনি আরও বলেন, গত ৩০ জুলাই সকাল ১১টার দিকে তিনি আমাদের হরিপুর কৃষি অফিসে ডেকে আমাদের ১০০ টাকার ৩টি স্ট্যাম্প কিনতে বলেন। পরে সেই ৩টি স্ট্যাম্পে আমাদের তিন সদস্যের (নীল পদ্ম, বদরুল, ডিজেন্দ্রনাথ) সই নিয়ে বাড়ি চলে যেতে বলেন।

সমিতির সদস্য বদরুল বলেন, ওই দিন বুধবার বিকেল ৫টায় জাদুরানী বাজারের হাফিজুলের চায়ের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তার সাখাওয়াত হোসেন সুমন আমাদেরকে জানান— ‘মেশিন নিতে হলে তাকে ৩০ হাজার টাকা দিতে হবে’।

সমিতির অন্য সদস্য দীজেন্দ্রনাথ বলেন, আমরা তাকে চা পান করার জন্য পাঁচ হাজার টাকা দিতে রাজি হই। কিন্তু তিনি বলেন, ৩০ হাজার টাকার এক টাকার কম হলে সেই মেশিন অন্য সমিতিতে দিয়ে দেব বলে চলে যান।

সমিতির সাধারণ সম্পাদক নীল পদ্ম জানান, সেদিন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা আমাদের স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বলেন, আমাদের নামে বরাদ্দকৃত পাওয়ার স্প্রে মেশিন অফিসে রেখে ধান লাগানোর মেশিনটি আপনারা পাবেন। কিন্তু আমরা কোনো মেশিনই পাইনি।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা বলেন, আমি তখন অফিসে ছিলাম। অনেকগুলো স্ট্যাম্পে সেদিন স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম, ইউএনও অফিসের কোনো কাজে পাওয়ার স্প্রে মেশিনটি লাগলে দিতে হবে। আমরা মেশিন রাখতে চাইনি।

অভিযোগের বিষয়ে ২নং আমগাঁও ইউনিয়নের দ্বায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সুমন কালবেলাকে বলেন, আমি ২নং আমগাঁও ইউনিয়নে সুনামের সঙ্গে কাজ করছি। আমার বিরুদ্ধে মেশিন বাবদ যে ঘুষ দাবির বিষয়টি বলা হচ্ছে তা সঠিক নয়।

তিনি আরও বলেন, আমি তাদের বলেছি— সমিতিগুলো ভালো কাজ করছে, তাদের আমি সেই মেশিন দেব। আমি কারও কাছে কোনো টাকা-পয়সা চাইনি। আমি তাদের মেশিন দিয়ে দিয়েছি। আমার কাছে তাদের স্বাক্ষর করা স্ট্যাম্প আছে।

এ বিষয়ে হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন কালবেলাকে জানান, আমরা উক্ত সমিতিকে মেশিন বিতরণ করেছি। আমাদের কাছে স্বাক্ষর করা স্ট্যাম্প আছে। মেশিনের বিষয়টি খতিয়ে দেখা হবে। আর ঘুষ দাবির বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিষয়টি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X