বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চার দিনে বিমান তৈরি করে আকাশে উড়াল রাজবাড়ীর রাহুল

নিজের তৈরি বিমান নিয়ে স্কুলছাত্র রাহুল শেখ। ছবি : কালবেলা
নিজের তৈরি বিমান নিয়ে স্কুলছাত্র রাহুল শেখ। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাত্র চারদিনে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে স্কুলছাত্র রাহুল শেখ। আকাশে ওড়ানো রাহুলের বিমান দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই।

রোববার (১০ আগস্ট) স্কুলের মাঠে শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে নিজের তৈরি প্লেনটি সফলভাবে উড়ায় রাহুল শেখ।

রাহুল বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের কৃষক শামসুল শেখের ছেলে। সে স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্কুলছাত্র রাহুল জানায়, আমার স্বপ্ন একদিন বড় বিজ্ঞানী হবো। সেই স্বপ্নের প্রথম ধাপেই নিজের হাতে বানিয়ে ফেলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ মডেলের একটি উড়োজাহাজ। সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছি। বিমানটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা।

সে আরও জানায়, প্রথম মডেলটির ওজন বেশি হওয়ায় উড়তে ব্যর্থ হই। কিন্তু দমে যাইনি আমি। টানা চার দিনের পরিশ্রমের পর অবশেষে নিজের হাতে বানানো উড়োজাহাজটি আকাশে ওড়াতে সক্ষম হই।

ক্ষুদে এ শিক্ষার্থী জানায়, মায়ের কাছ থেকে টাকা নিয়ে ও আমার কিছু টাকা দিয়ে মোটর, ব্যাটারি ও রিমোট কন্ট্রোলসহ বিভিন্ন যন্ত্রাংশ কিনে আনি। সময় লেগেছে মাত্র চার দিন। আমি বিমানটি নিজে হাতে তৈরি করেছি। বিমানটি আকাশে উড়তে দেখে আমার মন ভরে যাচ্ছে। আমার বিমান দেখতে অনেক মানুষ ভিড় করছেন। এতে আমি অনেক খুশি।

‎রাহুলের এ অসাধারণ উদ্ভাবনী প্রতিভা এবং সৃজনশীলতাকে তার স্কুলের শিক্ষক ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, রাহুলের মতো মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যতের আশার আলো। রাহুলই এমন একটি বিমান তৈরি করেছে। সে আমাদের জেলার গর্ব। ওর জন্য অনেক দোয়া করি ও অনেক বড় হোক।

রাহুলের বাবা শামসুল শেখ বলেন, আমার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে রাহুল সবার ছোট। ও শুধু বিমানই নয়, আমার ছেলে ফ্যান-লাইটসহ অনেক কিছু বানিয়েছে। এসব জিনিস তৈরির প্রতি ওর ঝোঁক বেশি। আমিও চাই এই লাইনেই ও নিজের মতো করে বড় হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X