রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি : মেয়র শাহাদাত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অপরিসীম। তাই শুধু চাকরির দিকে না তাকিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি। উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, যা বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা, শপথ গ্রহণ, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত বলেন, যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হলে তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ দিতে হবে। পরিবার, সমাজ ও সরকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে যুবরা আত্মকর্মসংস্থানমুখী হয়।

তিনি আরও বলেন, শুধু কর্মসংস্থানই নয়, উদ্যোক্তা সৃষ্টি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েব পোর্টাল অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X