সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু

ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু। ছবি : কালবেলা
ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু। ছবি : কালবেলা

টানা ৬ ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফলে চালু হয়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ।

বুধবার (১৩ আগস্ট) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। এ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, বিকেল তিনটা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ৬ ঘণ্টার অবরোধে ইতোমধ্যে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।

তিনি বলেন, সকাল ৯টা থেকে টানা ৬ ঘণ্টা অবরোধের কারণে উভয়প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো- ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১০

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১১

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১২

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৩

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৪

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৫

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৭

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৮

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৯

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

২০
X