চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবল লাইটার জাহাজ

লাইটার জাহাজ ডুবি। ছবি : সংগৃহীত
লাইটার জাহাজ ডুবি। ছবি : সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ শাহ সিমেন্ট কোম্পানির একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক একটি জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করা এমভি জামান নামক অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারায় নিয়ে যান। কিন্তু, ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান কালবেলাকে বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনাটি ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশে জাহাজটি চালু করেন। এ সময় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় সেটার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান কালবেলাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাইরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X