পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে গণপিটুনি

পিরোজপুরে আ.লীগ নেতা মো. এহসান হিরণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা
পিরোজপুরে আ.লীগ নেতা মো. এহসান হিরণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা

পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে (৪০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগের এ নেতাকে গণপিটুনি ও পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১৭ আগস্ট) মো. এহসান হিরণকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।

তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায় এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, ‘ঘোষেরহাট বাজারের স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণপিটুনি দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X