চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর মাদার ভ্যাসেলের সুপারভাইজার উদ্ধার

আনোয়ার আজম। ছবি : সংগৃহীত
আনোয়ার আজম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহিনোঙর থেকে আনোয়ার আজম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সমুদ্রে পড়ে নিখোঁজ হন আনোয়ার আজম।

আনোয়ার আজম নবাব খান নামের এক মাদার ভ্যাসেলের সুপারভাইজার। নোয়াখালীর সেনবাগ এলাকার নুরু খানের ছেলে তিনি।

কোস্টগার্ড সূত্র জানায়, আনোয়ার জাহাজ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে সোমবার রাত ১১টার দিকে সমুদ্রে পড়ে যান। আশপাশের লোকজন তৎক্ষণাৎ কোস্টগার্ড ও নৌপুলিশে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌপুলিশ ও কোস্টগার্ডের পৃথক টিম সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

জাহাজের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব জানান, জাহাজটি ১৮ দিন ধরে নোঙর করে আছে। রোববার রাতে জাহাজে কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তত্ত্বাবধায়ক আনোয়ার আজম।

কোস্টগার্ডের পেটি অফিসার আমিনুল বলেন, আনুমানিক বিকেল ৪টার দিকে নবাব খান নামের এক মাদার ভ্যাসেলের সুপারভাইজার আনোয়ার আজমকে মৃত উদ্ধার করা হয়েছে। তাকে পতেঙ্গার আলফা এরিয়া (চট্টগ্রাম বন্দরের বহিনোঙর) থেকে উদ্ধার করা হয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X