লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

লক্ষ্মীপুরে কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেন এক স্বর্ণ ব্যবসায়ী। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেন এক স্বর্ণ ব্যবসায়ী। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির নেতারা বলেছেন, ‘বিগত ১৭ বছরে আতঙ্কের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হয়েছে লক্ষ্মীপুরের স্বর্ণ ব্যবসায়ীদের। এ সময়ে অনেকে ব্যবসা ছেড়ে ভারতে চলে গেছেন।’

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভায় ব্যবসায়ী নেতারা এ কথা বলেন। এ সময় তিন স্বর্ণ ব্যবসায়ীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

কমিটির সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা দিলিপ কুমার সাহা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বাজুসের সভাপতি সমির কর্মকার। বিশেষ অতিথি ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকার, সাবেক সভাপতি হরিহর পাল, বিশেষ বক্তা ছিলেন পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুরি, সহ-সভাপতি শ্রী লিটন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনেক স্বর্ণ ব্যবসায়ী প্রাণ দিয়েছেন। দেশে পরিবর্তন এসেছে। বিগত ১৭ বছর ব্যবসায় আতঙ্কিত পরিবেশে কাটালেও এখন আর সেই আতঙ্ক নেই। সবাই নির্ভয়ে স্বর্ণ ব্যবসা করে যাচ্ছে। লক্ষ্মীপুরে বড় বড় স্বর্ণের দোকান খুলছে। পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির আন্তরিকতায় গেল এক বছর ভ্যাটের ঝামেলাসহ অনেক সুফল পেয়েছে সংগঠনের সদস্যরা।

পরে মৃত স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্নমুখী পরিকল্পনার গ্রহণের কথাও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X