পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

ঘটনার পর দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা রেলেস্টেশন ছেড়ে যাচ্ছে । ছবি : কালবেলা
ঘটনার পর দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা রেলেস্টেশন ছেড়ে যাচ্ছে । ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দুটি ট্রেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা ২৩ মিনিটে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন অফিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে হোম সিগন্যাল অতিক্রম করে ২নং লাইনে প্রবেশ করতে থাকে। ট্রেনটি প্রবেশ করতে ধাকাকালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে।

এ সময় পদ্মরাগের লোকোমাস্টার বিষয়টি বুঝতে পেরে ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১নং লাইনে প্রবেশ করান। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম কালবেলাকে জানান, কন্টোলরুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২নং লাইনে প্রবেশের জন্য প্রোপার সিগনাল দেওয়া হয়। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগনাল ওভারশুট করায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ট্রেন দুটিতে আনুমানিক হাজারের বেশি যাত্রী ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X