কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৬ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

ককটেল। পুরোনো ছবি
ককটেল। পুরোনো ছবি

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনজীবীরা বলছেন, এটি ককটেল বিস্ফোরণ। তবে পুলিশ বলছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পটকা ফুটানো হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকার নিম্ন আদালতের রেবতী ম্যানসন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরিত হয় দাবি করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা। এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আদালত প্রাঙ্গণ অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে জানান তারা।

এ ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আমি কার্যালয়ে মামলার বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পায়। আমার মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে।

এ ছাড়া এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, এটি ককটেল বিস্ফোরণ নয়। ভীতি ছড়াতে পটকা জাতীয় কিছু ফুটানো হয়। আমরা তদন্ত করছি কারা জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X