হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

অভিযুক্ত প্রভাষক। ছবি : সংগৃহীত
অভিযুক্ত প্রভাষক। ছবি : সংগৃহীত

চাঁদপুরের বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার আইসিটি প্রভাষক মেহেদী হাসান গেল তিন বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। মাঝেমধ্যে দেশে এলেও নিয়মিত ক্লাস না করে মাদ্রাসার হাজিরা খাতায় একসঙ্গে স্বাক্ষর দিয়ে বেতন-ভাতা উত্তোলন করেন বলে অভিযোগ উঠেছে। তার দীর্ঘ অনুপস্থিতি ও ক্লাস না নেওয়ার কারণে আইসিটি বিষয়ে ব্যাপক শিক্ষাবিপর্যয় দেখা দিয়েছে।

চলতি বছরে আলিম পর্যায়ে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন আইসিটিতে ফেল করেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আলিম শিক্ষার্থীরা বলেন, আমরা আলিম প্রথম বর্ষে ভর্তি হয়েছি। এখানে আইসিটির ক্লাস নেন সিরোতাজ ম্যাডাম। ‘মেহেদী স্যার’ নামে কাউকে চিনি না। দুই-তিন মাস ধরে নিয়মিত ক্লাসে পাচ্ছি না। শুনেছি তিনি বিদেশে আছেন।

মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির সদস্য দুলাল মিয়া বলেন, আমরা দায়িত্বে থাকা অবস্থায় বারবার প্রিন্সিপালকে অনুরোধ করেছি তাকে অনুপস্থিত দেখাতে। আমরা জেনেছি, তিনি দেশের বাইরে থাকেন এবং ক্লাস করেন না। আইসিটি বিষয়ে খারাপ ফলাফলের এটিই প্রধান কারণ।

অভিযুক্ত প্রভাষক মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামে। পরিবারের সদস্যরা জানান, তিনি ৩–৪ বছর ধরে নিয়মিত কুয়েতে যাতায়াত করছেন।

অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, মেহেদী হাসান গত ১৭ মে থেকে অনুমতি ছাড়াই অনুপস্থিত। তিন দফা তদন্ত নোটিশ পাঠানো হয়েছে। মে মাস পর্যন্ত বেতন নিয়েছেন। আগেও চার মাস অনুপস্থিত থাকায় বেতন বন্ধ করা হয়েছিল।

মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমরামুল ছিদ্দিকী বলেন, আমি দুই মাস আগে অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি করেছি। রিপোর্ট পাওয়ার পর বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সত্য হলে অবৈতনিক বেতন ফেরত আদায়সহ প্রয়োজনীয় সব শাস্তি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রভাষকের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X