রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মনজুরুল হক মানিক। ছবি : কালবেলা
গ্রেপ্তার মনজুরুল হক মানিক। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর মহানগর কমিটির সহসভাপতি মনজুরুল হক মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিক নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি আগে রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানিয়েছে, এর আগে গত ১৯ জুলাই নগরীর খামার মোড় এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন আদালতের মাধ্যমে জামিনে বের হওয়ার পর সম্প্রতি রংপুরে এসে তিনি বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন।

মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যাচেষ্টা মামলার আসামি মনজুরুল হক মানিক। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার মানিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে।

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেপ্তার মানিক ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। তবে সম্প্রতি রংপুরে এসে তিনি বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘যারা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১০

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১১

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১২

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৩

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৪

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৬

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

২০
X