কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি।
মরদেহের প্রতীকী ছবি।

কুমিল্লায় বসতঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকী আক্তারকে আটক করা হয়।

নিহত দুজন হলেন রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে শাহীনের স্ত্রী লাকী আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। সবশেষ রোববার দুপুরে লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহীন ও ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্তে ঘটনার বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১০

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১১

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১২

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৩

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৪

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৫

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৬

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৭

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৮

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৯

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

২০
X