সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নারীরাই বিএনপির মূল শক্তি হয়ে ছিল, ভবিষ্যতেও থাকবে। এক সমাবেশে এসব কথা বলেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

বগুড়ার শিবগঞ্জে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে পাঁচ সহস্রাধিক নারী অংশ নেন।

নারী ভোটাররাই দেশের বৃহৎ ভোট ব্যাংক। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই উপলব্ধি থেকে শিবগঞ্জ উপজেলা বিএনপি নারীর শক্তিকে রাজনৈতিক অঙ্গনে কার্যকরভাবে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

সমাবেশে প্রধান অতিথির ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য। শুধু ধানের শীষে নিজেরা নয়, সবাইকে ধানের শীষের পক্ষে ভোট নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। প্রতিটি পরিবার পাবে স্বাস্থ্যসেবা কার্ড। প্রতিটি শিশুকে শিক্ষা, স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দেবে বিএনপি। নারীরাই বিএনপির মূল শক্তি হয়ে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, নারীর জাগরণ মানেই ঘরে ঘরে গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়া। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। শিবগঞ্জের মা-বোনরা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে কতটা আস্থাশীল, সেটা আজকের সমাবেশে প্রমাণ হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন এবং পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X