মিজানুর রহমান, ফেনী
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে দাবদাহে পুড়ছে জনপদ, জনজীবনে স্থবিরতা

প্রচণ্ড দাবদাহে শরবত পান করেন কর্মজীবীরা। ছবি : কালবেলা
প্রচণ্ড দাবদাহে শরবত পান করেন কর্মজীবীরা। ছবি : কালবেলা

কয়েক দিনের বৃষ্টির পর প্রচণ্ড দাবদাহে পুড়ছে ফেনী জেলা। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্য যেন মধ্য গগণে জ্বলন্ত আগুন নিয়ে হাজির হচ্ছে। সকাল ৯টার পর থেকেই গরমের তীব্রতা বাড়তে থাকে, যা দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে রীতিমতো অসহনীয় হয়ে ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের ফেনী কার্যালয় সূত্রে জানা যায়, পহেলা সেপ্টেম্বর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা উচ্চমাত্রার। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ব্যস্ততম মহিপাল এলাকা, পাঁচগাছিয়া রোড, ট্রাংক রোড, পুলিশ লাইন, মিজান রোড, ফেনী কলেজ রোডে রাস্তাঘাট প্রায় ফাঁকা। অন্যান্য সময় যেসব সড়কে মানুষের ভিড় লেগে থাকে, সেখানে এখন হাতেগোনা কয়েকজন পথচারী।

যারা বাইরে বের হচ্ছেন, তাদের অনেকেই মাথায় গামছা বা ছাতা নিয়ে রোদের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।

তীব্র এই তাপপ্রবাহ সবচেয়ে বেশি ভোগাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের। রিকশাচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক ও ফুটপাতে কাজ করা লোকজন গরমে অতিষ্ঠ।

মোস্তফা নামের একজন রিকশাচালক কালবেলাকে বলেন, সকাল থেকে রোদে অবস্থা খারাপ। রাস্তায় লোকজনই নেই, গরমে কেউ বের হয় না। ভাড়া পাই না, আবার রোদেও থাকতে হয়। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা।

নুর করিম আজিম নামের নির্মাণ শ্রমিক কালবেলাকে বলেন, এই গরমে ছাদে কাজ করা যায় না। রড, সিমেন্ট, ইট– সব গরম হয়ে থাকে। কিন্তু কাজ তো বন্ধ রাখা যায় না। আমরা আছি বড় সমস্যায়।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম কালবেলাকে জানান, এ ধরনের গরমে শিশুরা খুব দ্রুত পানিশূন্যতায় আক্রান্ত হয়। তাই অভিভাবকদের উচিত বেশি করে পানি খাওয়ানো এবং যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখা। দাবদাহ চলাকালে সবাইকে বিশেষ সতর্ক থাকতে হবে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা প্রয়োজন ছাড়া রোদে বের হওয়ার দরকার নেই। পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ ও ঠাণ্ডা পরিবেশে থাকার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান কালবেলাকে জানান, মৌসুমে বায়ু কম সক্রিয় থাকার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সোমবার বিকাল তিনটা পর্যন্ত ফেনীতে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় আছে। উত্তর-পশ্চিম বঙ্গপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন এ তাপপ্রবাহ চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X