টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা 
সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা 

টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল পণ্য রাখার দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের সাবালিয়া এলাকায় সিটি ক্লিনিক এবং দয়াল ক্লিনিকের সামনে এ অভিযান পরিচালিত হয়।

জরিমানা করা হয় দি সিটি ফার্মেসিকে ২৫ হাজার, দয়াল মেডিসিন কর্নারকে ১০ হাজার এবং অনিক মেডিকেল হলকে ২০ হাজার টাকা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলায় সব ক্লিনিক এবং ক্লিনিকের সামনে গড়ে ওঠা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল পণ্য ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন শহরের স্যানেটারি ইন্সপেক্টর নাহিদ আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X