চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একেএম নুরুল্লাহ।

সোমবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ নালিশি মামলা করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি আদালতের পেশকার এম এ হাশেম কালবেলাকে নিশ্চিত করেন।

কারা কারা আছেন আসামির তালিকায়

আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, ব্যবসায়ী তরফদার রহুল আমিন, সাবেক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অনেকে আছেন। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকজনকেও আসামি করা হয়েছে।

কী ঘটেছিল ২০২৪ সালের ৪ আগস্ট

মামলার আরজিতে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী একদফা আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় লাঠিচার্জ ও গুলি চালায়। এতে নুরুল্লাহসহ অন্তত ১৫-২০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং কয়েকজন নিহত হন। গুরুতর আহত নুরুল্লাহকে পরে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে একাধিক গুলি বের করা হলেও এখনো কয়েকটি রয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

বাদী নুরুল্লাহ কালবেলাকে বলেন, ‘কোনো নিরীহ বা নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করিনি। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া নাম যাচাই করে অন্তর্ভুক্ত করেছি। হাজারো নামের মধ্যে মাত্র ১৮২ জনকে আসামি করেছি।’

তিনি বলেন, ‘মামলাটি স্বেচ্ছায় করেছেন, কারও চাপ বা প্রভাবে নয়।’

বাদীর আইনজীবী তাসনিম আক্তার নিশাত কালবেলাকে জানান, দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ১০৯ ধারায় মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X