চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষের ৪৪ ঘণ্টা পর মামলা করতে থানায় চবি প্রশাসন

চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ৪৪ ঘণ্টা পর হাটহাজারী থানায় মামলা করতে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার কিছু পরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় দুইটা মামলা করা হচ্ছে। আমাদের লোকজন এখন থানাতে অবস্থান করছে। দুইটা মামলার মধ্যে একটার বাদী হবে নিরাপত্তা দপ্তরের প্রধান, অন্যটির বাদী হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

আসামি কারা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি যারা দেখেন প্রক্টরিয়াল বডি, তাদের কাছে তথ্য আছে। আসামিদের তালিকা আছে। তারাই আসামি হবে।’

এ বিষয়ে জানতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওছার মোহাম্মদ হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর ও শিক্ষকেরা দুপক্ষকে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল এবং লাঠিপেটার ঘটনায় জোবরা গ্রামসহ ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রের মতো হয়ে ওঠে। এই ঘটনায় উপ-উপাচার্য, প্রক্টর, শিক্ষার্থী, সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক আহত হন। ঘটনার পর হাটহাজারী উপজেলা প্রশাসন ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X