রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ঘটনার ১৪ মাস পর দিনাজপুরে শেখ হাসিনার নামে নাশকতার মামলা

শেখ হাসিনা। পুরোনো ছবি
শেখ হাসিনা। পুরোনো ছবি

ঘটনার ১৪ মাসেরও বেশি সময় পরে দিনাজপুর আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৮ জনের নামে নাশকতার মামলা করেছেন হায়াত আলী (৩১) নামে এক জুলাই যোদ্ধা। মামলায় আরও ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

দিনাজপুর কোর্টপুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়েছে।

আদালতের বিচারক মো. সামিউল ইসলাম মামলাটি তদন্ত করে ২৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে সিআইডিকে আদেশ দিয়েছেন।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, এই মামলার সাক্ষী করা হয়েছে ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুর শহরে আহত জুলাই যোদ্ধাদের।

মামলার বাদী হায়াত আলী দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।

মামলায় অন্যতম যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিনাজপুর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক হুইপ ইকবালুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদ সরকার, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগ সভাপতি শেখ শাহ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, শশরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকছেদ আলী রানা, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইকবাল কলিংস, শহর আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাসহ ১১৮ জন।

মামলার বাদী হায়াত আলী অভিযোগ করেন, তিনিসহ একাধিক জুলাই যোদ্ধা ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দিনাজপুর শহরে সদর জেনারেল হাসপাতালে মোড় থেকে তৎকালীন হুইপ ইকবালুর রহিমের বাড়ি এবং আদালত এলাকা পর্যন্ত আন্দোলনে অংশ নেন।

এ সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর দেশি অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে তিনিসহ অসংখ্যজন গুরুতর আহত হন। সে সময় সদর হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা দিতে অবহেলা করলে অনেকেই হাসপাতালের বাইরে চিকিৎসা নিতে বাধ্য হয়। তাদের মধ্যে সদর উপজেলার রানীগঞ্জ এহিয়া কলেজের ছাত্র রবিউল ইসলাম রাহুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও উল্লেখ করা হয়, হায়াত আলী নিজেও হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন। পরে গত বছর ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর দীর্ঘ সময় তিনি তার বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে স্বীকৃতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X