মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে নতুন ৪ ইকো ট্যুরিজম কেন্দ্রে সম্ভাবনার হাতছানি

সুন্দরবনে গড়ে উঠছে নতুন চার ইকোপার্ক। ছবি : কালবেলা
সুন্দরবনে গড়ে উঠছে নতুন চার ইকোপার্ক। ছবি : কালবেলা

সুন্দরবনে নতুন চারটি ইকো ট্যুরিজম কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। নানা সুযোগ-সুবিধা সম্পন্ন এসব পর্যটনকেন্দ্র জানান দিচ্ছে নতুন সম্ভাবনার। এতে ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটবে বাংলাদেশের পর্যটন খাতের।

জানা যায়, পর্যটক আকর্ষণে সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা বাড়াতে ২০২০ সালের জানুয়ারিতে চারটি ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। ‘সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় গড়ে তোলা হচ্ছে এ কেন্দ্রগুলো।

নতুন এ কেন্দ্রগুলো হচ্ছে খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগী এবং শরণখোলা রেঞ্জের আলীবান্ধা ও চাঁদপাই (মোংলা) রেঞ্জের আন্ধারমানিকে।

সুন্দরবন ট্যুর অপারেটর নামক প্রতিষ্ঠানের মালিক গোলাম রহমান বিটু জানান, সুন্দরবনকে গিরে পর্যটন স্পট বাড়ায় পর্যটকদের বন দেখার সুযোগ বাড়ছে। বন্যপ্রাণীদের অবাধ বিচরণের মধ্যে নিরিবিলি পরিবেশে বনের সৌন্দর্য অবলোকনের সুযোগ সৃষ্টি হবে নতুন এসব কেন্দ্রে। এতে পর্যটক যেমন বাড়বে, তেমনি বাড়বে ব্যবসা-বাণিজ্যও।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক, শরণখোলা উপজেলার আলীবান্ধা, খুলনার কালাবগী ও শেখেরটেকে নতুন চারটি পর্যটনকেন্দ্র তৈরি হচ্ছে। এসব কেন্দ্রগুলোর নির্মাণকাজ শেষ হলে দর্শনার্থীরা বনের নান্দনিক সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন। এতে বাড়বে সরকারের রাজস্বও।

তিনি আরও বলেন, ২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পে সাতটি ফাইবার বডি ট্রলার, তিনটি পন্টুন ও গ্যাংওয়ে, তিন কিলোমিটার আরসিসি সড়কসহ ১০টি পথনির্দেশনা তৈরি করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের ৭০ শতাংশ অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে নতুন চারটি ট্যুরিজম কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে নতুন এ চারটি কেন্দ্র ছাড়াও সুন্দরবনে ভ্রমণের জন্য বর্তমানে করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর, হিরণ পয়েন্ট ও কলাগাছী নামক সাতটি স্পট নির্ধারিত রয়েছে। গড়ে প্রতি বছর দুই লাখের বেশি পর্যটক সুন্দরবনে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১০

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১১

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১২

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৩

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৪

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৫

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৭

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৮

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

২০
X