রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

ঢাকঢোল পিটিয়ে উদ্ধার করা হচ্ছে বেদখলে থাকা জমি। ছবি : কালবেলা
ঢাকঢোল পিটিয়ে উদ্ধার করা হচ্ছে বেদখলে থাকা জমি। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আদালতের আদেশে এক যুগ ধরে বেদখলে থাকা এক ব্যক্তির ৮ শতক জমি উদ্ধার হয়েছে। পুরো সময়জুড়ে পুলিশ ও আদালতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকঢোল পিটিয়ে জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা সকালে ঘটনাস্থলে উপস্থিত হন। পরিমাপ করে উদ্ধার করা জমিতে লাল নিশানা গেড়ে দেওয়া হয়। ওই জমিতে দখলদাররা পাকা স্থাপনা নির্মাণ করেছিল। সেগুলো আদালতের পক্ষ থেকে আনা ১০ জন শ্রমিক দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঢাকঢোলের শব্দে উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়। ভাঙার পূর্বে ওই স্থাপনায় থাকা ভাড়াটিয়া পরিবারগুলোকে মালামাল নিয়ে যেতে দেখা গেছে। সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত চলে স্থাপনা ভেঙে জমি উদ্ধার কাজ।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার দেওয়ানপুর গশ্চি গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. নুরুল আলমের সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা খোন্দাকার পাড়ার কবির আহাম্মদের স্ত্রী মোছা. হালিমা খাতুনের জায়গাসংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। নুরুল আলম জায়গাটি ২০০৯ সালে খরিদ করেন। এরপর ২০১৩ সাল পর্যন্ত দখলে ছিল। কিন্তু এটি বেদখল হয়ে গেলে ২০১৪ সালে তৃতীয় যুগ্ম জজ আদালতে মামলা করেন তিনি। সেটি রাঙ্গুনিয়া আদালতে স্থানান্তরিত হলে সেখানে দীর্ঘ সময় মামলা পরিচালনা করে রায় পান নুরুল আলম। পরে প্রতিপক্ষ হালিমা বেগম গিয়ে একটি মিস মামলা করলে সেখানেও পক্ষে রায় পান তিনি। তারা আবার গিয়ে জেলা জজের কাছে আবেদন করেন। কিন্তু সেখানেও তাদের মামলা নামঞ্জুর হয়ে যায়।

এরপর সেই রায়ের অনুকূলে পূর্বের দাখিল করা মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আদালত জায়গাটি নুরুল আলমকে দখল বুঝিয়ে দেন।

জানতে চাইলে ভুক্তভোগী নুরুল আলম কালবেলাকে বলেন, ‘দীর্ঘ সময় পর আইনের সহায়তায় আমি ও আমার পরিবার জায়গা বুঝে পেলাম। এভাবে জমি পাওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেছে।’

এ বিষয়ে আদালতের নাজির শাহ আলম কালবেলাকে বলেন, ‘আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের ঝামেলা হয়নি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X