বরিশাল ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের মানুষ ভাত পানি দিয়ে খেতে পারছে না, অথচ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাতবিরাতে হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছে। তো তাদের কথাবার্তায় কতটা গুরুত্ব দেওয়া উচিত তা আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করা উচিত। এগুলো শুধু একটা পরিস্থিতি জিইয়ে রেখে নিজেদের যে উদ্দেশ্য সেইটাকে আদায় করে নেওয়ার উদ্দেশ্যেই বোধহয় এসব কথাবার্তা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যারা নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন এগুলো তারা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্বতার কারণে বলছেন। আমরা মনে করি ভবিষ্যতে তরুণ যুবকরাই নেতৃত্বে আসবে। সুতরাং তাদের আগে থেকেই যারা অভিজ্ঞ, বয়স্ক, যারা সৎ দেশপ্রেমিক তাদের কাছ থেকে শিখে তার পরে আচার-আচরণ ও কথাবার্তা সংযত হওয়া ভালো। সেটা গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সহায়তা হবে।

তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন ইতোমধ্যে তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কি করে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নেই।’

বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক। একটা একাউন্টেবল গভার্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে এই একাউন্টেবেল গভার্নমেন্ট না থাকার কারণে দেশে বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। একাউন্টেবল গভার্নমেন্ট আসলে পরেই অর্থনীতি সমৃদ্ধ হবে।

তিনি বলেন, ব্যাংক খাতগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এদিক থেকেও নির্বাচনটা ফেব্রুয়ারিতেই দরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় তিনি বলেন, তার স্পর্শকাতর একটি মমলা যেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। এই মামলাটির রায় ঘোষণার পরেই যদি খালাস পেয়ে যান তাহলে তিনি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। তার পরই তিনি আসবেন এমনটাই আমাদের ধারণা।

আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১০

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১১

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১২

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৩

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৭

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৮

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৯

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

২০
X