স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ তামিমকে ঘিরে আজ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাগদানের গুঞ্জন। দুপুরে তার নামে খোলা একটি অনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট আসতেই খবরটি আগুনের মতো ছড়িয়ে যায়। কয়েকটি সংবাদমাধ্যমও উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করায় বিভ্রান্তি আরও বাড়ে।

তবে বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে অনুশীলনের পথে সাংবাদিকরা বিষয়টি নিয়ে অভিনন্দন জানালে হেসে ওঠেন তানজিদ। সোজাসাপ্টা জবাব, ‘আরে ভাই, এক বছর আগেই বিয়ে করছি।’ এ কথার সঙ্গে সঙ্গে চারপাশে হাসির রোল পড়ে যায়।

পাশে থাকা শান্ত মজাও করলেন, ‘এক বছর আগে করছ, দেখাইছ এক বছর পর—এটা আবার কীভাবে হয়?’ হাঁটতে হাঁটতে জাকের আলীও রসিকতায় শামিল হয়ে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত করে তোলেন।

আসলে এই খুনসুটি বাংলাদেশের ড্রেসিংরুমের বর্তমান আবহই ফুটিয়ে তোলে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর দল এখন দারুণ ছন্দে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও চূড়ায়। সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের সিরিজই হবে এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতি মঞ্চ। তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের ভেতরে এমন হাসি-ঠাট্টা আরও স্পষ্ট করছে—বাংলাদেশ দল এখন একদম স্বচ্ছন্দ, উজ্জীবিত আর আত্মবিশ্বাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X