রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায় : মুজিবুর রহমান

রাজশাহীতে জামায়াতের এক আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
রাজশাহীতে জামায়াতের এক আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনকাল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতার মোহে গত ১৫ বছরে শত শত মানুষকে খুন, গুম ও নির্যাতন করা হয়েছে, যার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে তিনি নিজের মতো করে আইন করেছেন, আবার বাতিলও করেছেন।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। আল্লাহর রাসুল (সা.) সেই নেতৃত্বের প্রতীক। তাঁর আদর্শ ও রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের অনুসরণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আমির ডা. মাওলানা কেরামত আলী। মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X