যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী অভিযানে সিআইডি সদস্যদের ওপর হামলা

যশোরে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার সিআইডি সদস্যরা। ছবি : কালবেলা
যশোরে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার সিআইডি সদস্যরা। ছবি : কালবেলা

যশোরে রাজারহাট মোড়ে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্য। এ সময় গুরুতর আহত হন কনস্টেবল শহিদুল ইসলাম। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম অভিযান চালান। এ সময় স্থানীয় মাসুদ রানার ছেলে তুষারকে আটক করা হলে তার লোকজন সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে গণপিটুনি দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

তবে অভিযুক্ত তুষার দাবি করেছেন, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি বলেন, হঠাৎ দুজন আমাকে কেয়া হোটেলের ভেতরে নিয়ে যায়। এরপর আমার কাছে থাকা ফোন ও ৫ হাজার টাকা নেয়। পরে তারা ইয়াবা দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি, তখন মারামারি শুরু হয়।

অভিযোগ অস্বীকার করে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম কালবেলাকে বলেন, আমাদের সদস্যরা নিয়মিত অভিযানে যায়, কাউকে অহেতুক ফাঁসানোর প্রশ্নই ওঠে না। তুষারের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

তিনি জানান, ঘটনাটির পর সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X