ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাগান থেকে উদ্ধার রিভলবারে লেখা ‘মেড ইন ইন্ডিয়া’

উদ্ধার রিভলবার ও তিন রাউন্ড গুলি। ছবি : কালবেলা
উদ্ধার রিভলবার ও তিন রাউন্ড গুলি। ছবি : কালবেলা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে একটি ভারতীয় রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে যৌথবাহিনী।

সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার পুলিশ এ অভিযান চালায়। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, রঘুনাথপুর গ্রামে আগে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা দেখেনি। এই অস্ত্র উদ্ধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আতঙ্কিত হয়েছেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কে বা কারা এ অস্ত্রগুলো রেখেছে সেটি এখনো জানা যায়নি।

কোট চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর কালবেলাকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্ত্রের গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে এমন কিছু তার চোখে পড়েনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X