মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জশনে জুলুসে পানি পান করাচ্ছেন জামায়াত নেতা!

চট্টগ্রামের ৫৪তম জশনে জুলুসে আসা মানুষের মধ্যে পানি পান করাতে দেখা গেছে জামায়াত নেতা ডা. মো. আবু নাছেরকে। ছবি : কালবেলা
চট্টগ্রামের ৫৪তম জশনে জুলুসে আসা মানুষের মধ্যে পানি পান করাতে দেখা গেছে জামায়াত নেতা ডা. মো. আবু নাছেরকে। ছবি : কালবেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ৫৪তম জশনে জুলুসে আসা মানুষের মধ্যে পানি পান করাতে দেখা গেছে জামায়াত নেতা ডা. মো. আবু নাছেরকে। পানি বিতরণের কয়েকটি ভিডিও ডা. আবু নাছের তার ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মুরাদপুর সংলগ্ন শোলক বহরের একটি সড়কে কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে জুলুসে আসাদের হাতে পানি তুলে দেন তিনি। এ সময় তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়, যেখানে জশনে জুলুসের সফলতা কামনা করা হয়।

প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশনে জুলুস হয়। অসংখ্য মানুষ এতে অংশ নেন।

জুলুসে অংশ নেওয়া কয়েকজন বলেন, জামায়াতের সঙ্গে আমাদের আকিদাগত পার্থক্য আছে। তারা সাধারণত জশনে জুলুস পালন করে না। তারপরও একজন জামায়াত নেতাকে এখানে শরবত বিতরণ করতে দেখে আমাদের ভালো লেগেছে। রাজনীতি যাই হোক, ধর্মীয় অনুষ্ঠানে মানুষের পাশে দাঁড়ানো সবসময় প্রশংসার দাবি রাখে।

ডা. আবু নাছের চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X