কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক। ছবি : কালবেলা
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক। ছবি : কালবেলা

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে আহনাফ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। একই সঙ্গে ভেসে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ডের সদস্যরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান এ তথ্য জানান।

সি সেফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ কালবেলাকে জানান, তিন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিক রেসকিউ বোটের সহযোগিতায় দুজনকে তারা জীবিত উদ্ধার করে। কিন্তু একজনকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেননি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান কালবেলাকে বলেন, বগুড়া থেকে সপরিবারে তারা ঘুরতে আসে। এতে আহনাফ নামের এক শিক্ষার্থী সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়। আহনাফকে উদ্ধারে জেলা প্রশাসন ও লাইফগার্ড যৌথভাবে কাজ করছে।

বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, নিখোঁজ আহনাফকে খুঁজতে তারা নাজিরারটেকসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X