জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে : চরমোনাই পীর

জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে। স্বাধীনতার তেপ্পান্ন বছরে যে পদ্ধতি ফেল করেছে, সে পদ্ধতিতে আর নির্বাচন চাই না। তিনি বলেন, আবার খুনিরা আসবে, চাঁদাবাজরা আসবে, স্টেশন-ঘাট দখলকারীরা আসবে, তাদের জন্য কেউ জীবন দেয়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

এ সময় চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার এবং ফ্যাসিস্ট চরিত্রের হওয়ার সুযোগ থাকে না। পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না। কালো টাকার দৌরাত্ম্য তৈরি হয় না। পেশিশক্তি তৈরি হয় না। বিশেষ করে নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকে না। সবচেয়ে বড় সংস্কার হলো, নির্বাচন পদ্ধতির সংস্কার।

তিনি আরও বলেন, ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট হওয়ার পর তারা দেশ পরিচালনা করেন। এককভাবে ক্ষমতায় যান। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করেন। যখন মন চাই, তখনই সেই রকমভাবেই সংবিধান পরিবর্তন করেন। এটা কি মামাবাড়ির রান্নাবাড়ির খেলা নাকি? মন যা চাইবে, তাই করতে হবে। ৪০ শতাংশ ভোট পাবেন আর ৬০ শতাংশ ভোটের মূল্য নেই?

ইসলামী আন্দোলনের জামালপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X