ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক অবরোধ করে বিক্ষোভ 

বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি : কালবেলা
বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি : কালবেলা

ফেনীর ফুলগাজীতে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফুলগাজী বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে ফেনী-বিলোনিয়া সড়ক অবরোধ করে রাখে।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুলগাজী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একই সময়ে সেনাবাহিনীর একটি টিম বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার ঘোষণা দেন। তার আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় রাজনৈতিক নেতাদেরও ভূমিকা ছিল প্রশংসনীয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন ঘটনাস্থলে উপস্থিত থেকে জনতাকে শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হাবিবুর রহমান কালবেলাকে বলেন, আন্দোলনের কারণে অফিসে কোনো কর্মকর্তা না থাকায় সংযোগ প্রদান ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় টেকনিশিয়ানদের মাধ্যমে বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান কালবেলাকে বলেন, উপজেলার দুটি সাব-স্টেশন ও প্রধান কার্যালয়ে আন্দোলনের শুরু থেকেই পুলিশের একটি টিম সার্বক্ষণিক পাহারায় রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকার কারণে গণছুটিতে রয়েছেন। যে কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সমস্যা রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X