মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস সিলেন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু্, আইসিইউতে ৩ মেয়ে

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মানব চৌধুরী ও স্ত্রী বাচা চৌধুরী মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ তাদের তিন মেয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বামী ও স্ত্রী রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানব চৌধুরী কাঁচপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন ও তার স্ত্রী গৃহিণী ছিলেন।

তারা সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়া গ্রামের শেখ ফরিদ মিয়ার তিন তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রোববার দুপুরে মানব চৌধুরী ও রাতে তার স্ত্রী বাচা চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ ও স্ত্রী বাচা চৌধুরীর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়াও তাদের তিন মেয়ে তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও মৌরি ৩৬ শতাংশ দগ্ধ হয়। বর্তমানে তিন মেয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া শেখ ফরিদের তিন তলা বাড়ির নিচতলায় এক মাস আগে ভাড়া আসেন মানব চৌধুরী ও তার পরিবার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, দগ্ধদের মধ্যে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানিয়েছে। গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X